দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্যাসিবাদের আস্ফালনের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে অবস্থান করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রযাত্রী হওয়ায় দেশের চলমান পরিস্থিতিতে আমরা বসে থাকতে পারি না। তাই আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি ফ্যাসিবাদের কড়াল গ্রাস থেকে মুক্ত হয়েছে। এরপরে দৃশ্যত সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো নির্বাচনের পরে আট মাস হলেও দেশ স্থিতিশীল হয়নি। বরং ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে। পরিস্থিতি এতো বেশি নাজুক যে সরকারকে নতুন করে সংহতি সংলাপ করতে হচ্ছে।
তিনি বলেন, অথচ কথা ছিলো গণঅভ্যুত্থানের পরে সংস্কার ও বিচার সম্পন্ন করে জাতি ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের পথে যাত্রা করবে। দেশের এ পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ মঙ্গলবার এসব তথ্য জানান।
কে